• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

Deathসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে চওড়া নদীতে ডুবে সুমী (১২) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। গত সোমবার বিকেলে ওই ঘটনা ঘটে। সুমী উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ইউনিয়নের সিপাইগঞ্জ বাজার এলাকার ঠকপাড়ার আব্দুল আজিজের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সহপাঠিদের নিয়ে বাড়ীর পাশে নদীর মাজারের ঘাটে গোসল করতে যায় সুমী। গোসল শেষে সহপাঠিরা নদীর তীরে উঠে এলেও সুমীকে কোথাও দেখতে না পেয়ে তার পরিবারকে খবর দেয় । এরপর গ্রামের লোকজন নদীতে খুঁজতে থাকে। বেলা তিনটার দিকে নদীর ভাটির দিকে ডাঙ্গীর ঘাট নামক স্থান থেকে সুমীর মৃত দেহ উদ্ধার করা হয়।

নিহত সুমী সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ