মাহবুবুল হক খান, দিনাজপুর : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১ লাখ ৮৫ হাজার ৫৮টি পরিবারের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ হাজার ৮৬০ দশমিক ৫৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাম্মাদুল বাকী জানান, জেলার ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর লোকদের পবিত্র ঈদুল ফিতরের ঈদ উদ্যাপনে খাদ্য সহায়তা দিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ১ লাখ৮৫ হাজার ৫৮টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ হাজার ৮৬০ দশমিক ৫৮০ েেমট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার মেয়র ও কাউন্সিলদের মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) থেকে ১০ জুলাই পর্যন্ত কার্ড প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। বিতরণকার্যক্রম আগামী ১৩ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে বলে তিনি জানান। ৯টি পৌরসভায় মোট ২৬ হাজার ১৮৬টি কার্ডের বিপরীতে ২৬১ দশমিক ৮৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।১৩টি উপজেলায় ১ লাখ ৫৯ হাজার ৮৭২টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ হাজার ৫৮৯ দশমিক ৭২০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
প্রাপ্ত চালের মধ্যে জেলার ৯টি পৌরসভার মধ্যে ক শ্রেণীর ২টি পৌরসভা দিনাজপুর সদর ও বিরামপুরে ৯ হাজার ২৪২টি কার্ডের বিপরীতে ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন চাল, খ শ্রেণীর ৪টি পৌরসভা পার্বতীপুর, সেতাবগঞ্জ, বীরগঞ্জ ও ফুলবাড়ীতে ১৫ হাজার ২৫টি কার্ডের বিপরীতে ১২৩ দশমিক ২৪ মেট্রিক টন করে এবং গ শ্রেণীর ৩টি পৌরসভা হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরল পৌরসভার ৪ হাজার ৬৪২টি করে কার্ডের বিপরীতে ৪৬ দশমিক ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
অপরদিকে জেলার ১৩টি উপজেলায় ১ লাখ ৫৯ হাজার ৮৭২টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ হাজার ৫৮৯ দশমিক ৭২০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ৯টি পৌরসভা এবং ১৩টি উপজেলায় মোট ১ লক্ষ ৮৫ হাজার ৮৫টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি করে ১ হাজার ৮৬০ দশমিক ৫৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।