• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতীয় নাগরিকত্ব পেতে ৮৯ জনের নিবন্ধন

Lalmonirhat-Enclavep-1লালমনিরহাট : লালমনিরহাটের দুটি ছিটমহলের এ পর্যন্ত ৮৯ জন নারী, পুরুষ ও শিশু ভারতীয় নাগরিকত্ব গ্রহন জন্য ছবি তুলে ফরমে সাক্ষর দিয়েছেন। তৃতীয় দিনের মতো লালমনিরহাটের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলোতে চলছে যৌথ জরিপ কার্যক্রম।

বুধবার বিকেল পর্যন্ত লালমনিরহাটের হাতীবান্ধার ১৩৬ নম্বর উত্তর গোতামারী ছিটমহলের ৭টি পরিবারের ২১ জন এবং পাটগ্রামের ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলের ১৫ টি পরিবারের ৬৮ জন মোট ৮৯ জন মানুষ ভারতীয় নাগরিকত্ব নিয়ে তাঁরা নিজেদের মূল ভুখন্ডে ফিরতে সম্মতি জানিয়েছেন। ফলে জরিপকারীকা তাদের ছবি তুলেছেন এবং নির্দিষ্ট ফরমে সাক্ষর নিয়েছেন। ছিটমহলের বেশি ভাগ হিন্দু পরিবার ভারতে যাওয়া জন্য আগ্রহ প্রকাশ করছেন।

ভারতীয় নাগরিকত্ব গ্রহনকারী বিনদ চন্দ্র (৫০) জানান, ভারতে সব আত্মীয় স্বজন থাকায় আমরা স্বপরিবারে ভারতে যাচ্ছি। তিনি মনে করছেন যে সে দেশে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে জানান।

পাটগ্রামের ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলের জপিরকারী আতাউর রহমান জানান, বিকেল পর্যন্ত ১৫ টি হিন্দু পরিবারের ৮৯ জন মানুষ ভারতের নাগরিকত্ব জন্য ছবি তুলেছেন এবং নির্দিষ্ট ফরমে সাক্ষর দিয়েছে।

হাতীবান্ধা উপজেলা পরিসংখ্যান অফিসার (সুপারভাইজার) সাইফুল ইসলাম জানান, উত্তর গোতামারী ১৩৬ এর ২ নং ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব জন্য ৭ টি হিন্দু পরিবারের ২১ জন নারী,পুরুষ ছবি তুলেছেন এবং নির্দিষ্ট ফরমে সাক্ষর দিয়েছে। ভারতের সুপারভাইজার দাওয়া নরবু লামা ও জরিপ কারী মিন্টু রায় সত্যতা নিশ্চত করেছেন।

এদিকে হাতীবান্ধার ছিটমহলগুলোর জরিপ কার্যক্রম পর্যবেক্ষন করেছেন ভারতীয় তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার দুপুরে দলটি বাংলাদেশে জরিপ কার্যক্রম দেখে নিজেদের সন্তষ্টি প্রকাশ করেছেন।

অপরদিকে বাংলাদেশি ছিটমহলের জরিপ কার্যক্রম দেখেতে বিকেলে বুড়িমারী স্থলবন্দর দিয়ে চার দিনের সফরে বাংলাদেশি আট সদস্যের একটি প্রতিনিধি দল ভারত গেছেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ