• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

Roadচিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় শিক্ষক মো. আফসার আলী জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শুভ এন্টারপ্রাইজ দিনাজপুরে আসার পথে আমতলী নামক স্থানে একটি নসিমনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন।

দুর্ঘটনা কবলিত বাসটি সড়কে আড়াআড়িভাবে পড়ে থাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল বলেও জানান তিনি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ