সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সোহেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি ওই রায় প্রদান করেন। সোহেল সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট মহল্লার আব্দুর রহিমের পুত্র।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদক ব্যবসায়ী সোহেল বাড়ির পাশে গাজা বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এস আই নজরুল ইসলাম হাতেনাতে তাকে গ্রেফতার করে। পরে আটক সোহেলকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক উক্ত দন্ডাদেশ দেন।