• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাটোরে শ্বাসরোধে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা

Maderনাটোর: সিংড়ায় মুক্তিযোদ্ধা ননী গোপাল কুণ্ড (৭৫) ও তার স্ত্রী চিত্তা রানী কুণ্ডুকে (৬৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার ভোরে উপজেলার কলম ইউনিয়নের পার সাঐল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ননী গোপাল কুণ্ডু একই গ্রামের বাকু কুণ্ডুর ছেলে।

পুলিশ জানায়, রোববার সকালে ননী গোপাল কুণ্ডুর মৃতদেহ ঘরের বাইরে এবং চিত্রা কুণ্ডুর মৃতদেহ বাড়ির উঠানে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মণ্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ