চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে হানারচর ইউনিয়নের হরিণা ফেরী ঘাটে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুফের মধ্যে ফের সংঘর্সের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ হামলায় ৩ জন গুরুতর আহতের হয়েছে। গতকাল শনিবার বিকেল পৌনে ৬ টায় হরিণা চৌরাস্তা এলাকায় নৌমন্ত্রী শাহাজাহান খান এমপিকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে এই হতাহতের ঘটে। আহতরা হচ্ছে- হানারচর ইউনিয়নের হেদায়েত উল্ল্যাহ ঢালীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম ঢালী (৩৪), ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লনী গাজীর ছেলে যুবলীগ নেতা টুটুল গাজী (৩৮) ও মোক্তার আহম্মেদ গাজীর ছেলে তরুনলীগের নেতা মহসীন গাজী (২৫)। আহতদের মধ্যে জসিম ঢালী ও টুটুল গাজীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় ঢাকা মেজিকেলে প্রেরণ করে। আহত মহসীন গাজী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল শনিবার নৌমন্ত্রী শাহাজাহান খান এমপি হরিণা ফেরীঘাট আসেন। আহতরা নৌমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাড়িতে যাওয়ার পথে হরিণা চৌরাস্তায় উৎ পেতে থাকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবু ছৈয়াল ও তার সন্ত্রাসী বাহিনী আহতদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম ঢালীর ডান পাশে কোমরের উপরে ৬ ইঞ্চি জখম সহ শরীরের বিভিন্ন স্থানে বক্তাক্ত জখম হয়। যুবলীগ নেতা টুটুল গাজীর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম হয়। সে রক্ত বুমি করায় কর্তব্যরত ডাক্তার ঢাকায় প্রেরণ করে। তরুনলীগের নেতা মহসীন গাজীর গায়ে ইটের আঘাতে যখম হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জসিম ঢালী ও টুটুল গাজীকে অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় ঢাকা মেজিকেলে প্রেরণ করে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।