• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থানের আশঙ্কা ন্যাপের

nap1436627724সিসি ডেস্ক : সরকারের ‘ভুল রাজনীতি’ দেশকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে দাবি করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জনগণ গণতান্ত্রিক ও মুক্ত সমাজ গঠনের স্বপ্ন পরিত্যাগ করে এখন অগণতান্ত্রিক শক্তির আগমনের আশঙ্কায় ভীত হয়ে পড়ছে।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রাজনীতি অপসারিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অগণতান্ত্রিক রাজনীতির উত্থান ঘটতে পারে, যা হতে পারে ভয়ঙ্কর।

নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে শনিবার বিকেলে জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন হয়েছে দাবি করে মোস্তফা ভুইয়া বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে আমাদের অস্তিত্বও বিপন্ন হয়ে পড়বে। এই অবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার প্রদর্শিত পথে সংগ্রাম চালিয়ে যেতে হবে।

গোলাম মোস্তফা বলেন, মশিউর রহমান যাদু মিয়া ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর পর রাজনীতিতে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির সার্থক নেতৃত্ব। একদলীয় বাকশাল উত্তর বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠায় তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করবে।

তিনি বলেন, শাসকগোষ্ঠী যখন মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র হত্যা করে আবারো একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে, তখন মশিউর রহমান যাদু মিয়ার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা জাতি মর্মে মর্মে উপলব্ধি করছে। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যাদু মিয়া আজীবন অনুপ্রেরণার উৎস। যাদু মিয়া আছেন এবং থাকবেন। কেউ তাকে মুছে ফেলতে পারবে না। যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চলবে, ততদিন যাদু মিয়া বেঁচে থাকবেন।

ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ডি এল যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক আহসান হাবিব খাজা প্রমুখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেন, মওলানা ভাসানীর শেষ নিঃশ্বাস পর্যন্ত যাদু মিয়া তার পাশে ছিলেন। মওলানা ভাসানী পরবর্তী আগ্রাসন বিরোধী লড়াই ও গণতান্ত্রিক আন্দোলনের সার্থক রূপকার ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ