• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ২

jal-taka-atokসিসি ডেস্ক: জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পিঠাপুকুর থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ১ লাখ ২৪ হাজার টাকার জাল নোট, কম্পিউটার, স্ক্যানার মেশিন, রংসহ টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম।

পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার চেংমারী গ্রামের আব্দুর রউফের বাড়ির কাছে ব্যাগভর্তি ৫০০ টাকার এক লাখ ২৪ হাজার টাকার জাল নোটসহ আব্দুল বারেক নামে এক যুবককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার শুকুরেরহাটে তহিদুলের কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেগুলো হল- কম্পিউটারের সিপিইউ, মনিটর, কালার প্রিন্টার, স্ক্যানার ও একটি অত্যাধুনিক ডিভাইস। এ সময় সেখান থেকে তহিদুলকেও আটক করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, জাল নোট তৈরির ঘটনায় ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে তহিদুল ইসলাম (২৮) ও মৃত খোরশেদ আলীর ছেলে আ. বারেককে (২৮) আটক করা হয়েছে।

– উত্তরবাংলা ডট কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ