• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

জলঢাকায় প্রাথমিক শিক্ষক ও ব্র্যাকের ইফতার মাহফিল

1111111জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সোমবার বিকালে মডেল প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রাথমিক শিক্ষকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষকদের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান  আব্দুল ওয়াহেদ বাহাদুর, শিক্ষা অফিসার শাহজাহান আলী, সহকারী শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী, মুক্তাদির বিল্লাহ, প্রধান শিক্ষক শাহ মোঃ আফজালুর রহমান, মাহামুদুল হক, তাজুল ইসলাম, সহকারী শিক্ষক জাকারিয়া বাবু, ফয়সাল হোসেন শাহ প্রমুখ। অন্যদিকে ব্র্যাক শিক্ষা কর্মসুচী জলঢাকা শাখার উদ্যোগে ব্র্যাক অফিসে আয়োজিত স্কুল শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কার্যক্রমের উপর ধারনা অবহিত করেন সিনিয়র শাখা ব্যবস্থাপক মোর্শেদা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ