• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

সৈয়দপুরে ৫ ভিক্ষুককে রিকশাভ্যান ও খাদ্যসামগ্রী বিতরণ

Nilphamari Mapসিসি নিউজ: সৈয়দপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচী গ্রহন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গৃহীত কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে বাঙ্গালীপুর ইউনিয়নের ৫জন ভিক্ষুকের মাঝে ৬টি নতুন রিক্সাভ্যান ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার সকালে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই রিক্সাভ্যান ও  বিভিন্ন খাদ্যসামগ্রী ভিক্ষুকদের হাতে তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী । এ সময় বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, ইউপি সদস্য মো. সাইদুল হক বাবলু, ইউপি সচিব মো. নজরুল ইসলাম,  বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সমৃদ্ধির প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. রিয়াজুল ইসলাম, মহিলা ঋণদান কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. খাদেমুল  ইসলামসহ সংস্থা সমৃদ্ধির কর্মসূচির অন্যান্য কর্মর্কতা-কর্মচারী,সুধীজন,সাংবাদিক উপস্থিত ছিলেন। সুত্রমতে পিকেএসএফের অর্থায়নে মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সমৃদ্ধির প্রকল্পের আওতায়বাঙ্গালীপুর ইউনিয়নে এ ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচিতে প্রথম পর্যায়ে সমৃদ্ধির কর্মসূচির আওতায় ২৫ জন ভিক্ষুকের একটি তালিকা করা হয়েছে। যারা মূলত: বয়সে বৃদ্ধ-বৃদ্ধা ও শারীরিকভাবে অনেক দূর্বল। বয়সের কারণে তারা শারীরিকভাবে কঠিন কোন কাজকর্ম করতে অক্ষম। ওই তালিকা থেকে প্রাথমিক পর্যায়ে  ৫ জনকে পূর্নবাসনের জন্য নির্বাচিত করা হয়। পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় তাদের প্রত্যেকের নামে এক লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে। তাদের নামে বরাদ্দকৃত ওই টাকা কিছু অংশ থেকে প্রথম পর্যায়ে তাদের একটি করে নতুন রিক্সাভ্যান ও  বিভিন্ন খাদ্যসামগ্রী কিনে বিতরণ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ