• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

উন্নত যন্ত্রপাতি ব্যবহারে কৃষিতে সাশ্রয়

rajbari farmer news pic (7) 17 nov_11255কৃষি ডেস্ক : উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে দেশে প্রতি বছর ধান চাষে ১১ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রির খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও সম্প্রসারণ (এফএমটিডি) প্রকল্প থেকে এ সাফল্য এসেছে।

দেশের ১২ জেলায় কৃষকদের মধ্যে প্রকল্পের মাধ্যমে ৬০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিক্রি করা হয়। ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কৃষকরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন।

এফএমটিডি প্রকল্পের উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা যায়, এফএমটিডি প্রকল্পের মাধ্যমে গত ৫ বছরে ৬০ শতাংশ ভর্তুকিতে বিভিন্ন ধরনের ৫ হাজার ৩৮০টি কৃষিযন্ত্র বিক্রি করা হয়েছে। কৃষিযন্ত্র বিক্রির পাশাপাশি স্থানীয় যন্ত্রপাতি প্রস্তুতকারকদের কারিগরি সহায়তা দেওয়ার মাধ্যমে দেশের ১২টি জেলার ২৪টি উপজেলায় এ কার্যক্রম শেষ হয়েছে। শস্য ঝাড়াই, মাড়াই, আগাছা দমন ও কর্তন কাজে ব্যবহার করা যন্ত্রের মধ্যে রয়েছে ব্রি উইডার, ব্রি দানাদার ইউরিয়া প্রয়োগযন্ত্র, ব্রি রিপার, ব্রি ক্লোজড ড্রাম থ্রেসার, ব্রি ওপেন ড্রাম থ্রেসার এবং ব্রি উইনোয়ার।

এফএমটিডি প্রকল্পের এলাকা হচ্ছে গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর, পাঁচবিবি, জয়পুরহাট সদর, সোনাইমুড়ী, বেগমগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়া, কুমারখালী, মিরপুর, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, নাটোর সদর, সিংড়া, শিবচর, মাদারীপুর সদর, চাঁদপুর সদর, হাজীগঞ্জ, নগরকান্দা, আলফাডাঙ্গা, নাচোল, গোমস্তাপুর, তানোর, মোহনপুর।

এফএমটিডি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আব্দুর রহমান জানান, প্রকল্প এলাকার প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ২৪টি উপজেলায় ব্রির কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার ফলে সেখানকার ধান চাষাবাদে বছরে প্রায় ১৭ কোটি ৪ লাখ টাকা সাশ্রয় হয়েছে। সেই হিসেবে সারা দেশে আমন ও বোরো  মৌসুম মিলিয়ে প্রায় ১১৫ লাখ হেক্টর জমির ধান চাষে অনুরূপভাবে ১১ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

এফএমটিডি প্রকল্পের সমন্বয়কারী মো. কামরুজ্জামান মিলন জানান, এই প্রকল্পে বিশ হাজার কৃষক উপকৃত হয়েছেন। এ কার্যক্রমের আওতায় কৃষক, মেকানিক, প্রস্তুতকারক ও সম্প্রসারণকর্মীদের কৃষি যন্ত্রপাতি ব্যবহার, আর্থিক ও কারিগরি সুবিধা, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া মাঠ প্রদর্শনী, প্রশিক্ষণ ও কারিগরী সহায়তার মাধ্যমে ব্রি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও উপযোগিতা সম্পর্কে কৃষকদের সচেতন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ