• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

সামিউল হত্যাকাণ্ড : নুর ও দুলাল রিমান্ডে

samiul_murder1437040734সিসি ডেস্ক : বর্বরোচিত নির্যাতনে খুন হওয়া সামিউল আলম রাজনকে নির্যাতনের সময় ভিডিও চিত্র ধারণকারী নুর মিয়া ও নির্যাতনকারী দুলালকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

 বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক আনোয়ারুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

 মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রঞ্জিত ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ