• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

সিরাজগঞ্জে বাস খাদে, নিহত ২

nihotoসিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ যাত্রী।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ৪ নম্বর ব্রিজের কাছে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে উল্লাপাড়া ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক দিনার আহম্মেদ জানান, গাজীপুরের চান্দুরা থেকে অন্নি এন্টার প্রাইজের একটি বাস গাইবান্ধা যাওয়ার সময় কামারখন্দ আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুই যাত্রী নিহত এবং ২০-২৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

কড্ডা পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুর রশিদ জানান, উদ্ধার সমাপ্ত না হওয়া পর্যন্ত সঠিকভাবে হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ