• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আশুলিয়ায় আকিজ গ্রুপের জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Agunসিসি নিউজ : ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ফুটওয়ারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ১০টি ইউনিট পাঠানো হয়। আরো ইউনিট পাঠানোর প্রস্তুতি চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরো জানানো হয়, আগুন লাগার ফলে ওই ভবনের  দ্বিতীয় তলার সবকিছু পুড়ে গেছে। ভবনের একটি অংশ ভেঙে পড়েছে।সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আকিজ গ্রুপের ওই প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে যে, ঈদের ছুটিতে শ্রমিকরা সবাই বাসায় যাওয়ায় কারখানা বন্ধ রয়েছে। এর পরেও কী কারণে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের আগে বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ