বিনোদন ডেস্ক: সালমান খানের প্রোডাকশন হাউস থেকে নির্মিত সিনেমা ‘হিরো’র মাধ্যমে অভিষেক হতে চলেছে সুরাজ পাঞ্চোলি ও আথিয়া শেঠীর। এরই মধ্যে বহুল আলোচিত এই সিনেমার ট্রেলার প্রকাশ করা হল।
একনাগাড়ে কয়েকটি পোস্টার প্রকাশ করার পরে এইবারে ‘হিরো’ সিনেমার নির্মাতারা অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই সিনেমাটির ট্রেলার প্রকাশ করলেন। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে সুরাজ এখানে আথিয়াকে অপহরণ করে নিয়ে আসেন কিন্তু পরে এই দু’জনের মধ্যে প্রেম হয়ে যায়। এবং পরে তাদের দুজনের জন্য পুরো বিষয়টিই যেন জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, সালমান খান ও সুভাষ ঘাই প্রযোজিত এবং নিখিল আদভানি পরিচালিত ‘হিরো’ সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে।