• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন |
শিরোনাম :

ভারতে জাল পাসপোর্ট : উলফা ও জামায়াতের সংশ্লিষ্টতা!

fake_passport1437638657আন্তর্জাতিক  ডেস্ক : পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট চক্রের সন্ধানে নেমে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠণ উলফা এবং বাংলাদেশের জামায়াতে ইসলামীর মধ্যে যোগসাজশ পেয়েছে ভারতীয় গোয়েন্দারা।
তাদের দাবি, ওই দুটি সংগঠন ভারতীয় নাগরিক হিসাবে জাল পাসপোর্ট বানিয়ে বহু বাংলাদেশিকে ভারতে ঢুকিয়েছে। আর জাল পাসপোর্ট চক্রটির কর্মকান্ড অপারেট হয়েছে কলকাতা থেকে। খবর ভারতীয় বাংলা দৈনিক বর্তমান-এর।
খবরে বলা হয়, সম্প্রতি কলকাতা থেকে ওই চক্রের মূলহোতা ডেরেক নায়ারকে গ্রেফতার করার পর গোয়েন্দারা এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী গোয়েন্দরা উলফা ও জামায়াতে ইসলামীর দুই সদস্যকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছেন। এই দুজন জাল পাসপোর্ট চক্রটির সঙ্গে সরাসরি জড়িত।
ভারতীয় গোয়েন্দাদের দাবি, এরা দুজনই এখন বাংলাদেশের চট্টগ্রামে আত্মগোপন করে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ