• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হবিগঞ্জের গরদাই নদীতে নৌকাডুবে নিহত ৩

boatহবিগঞ্জ : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার গরদাই নদীতে নৌকাডুবিতে নারী-শিশুসহ তিনজনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের জুম্মত মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৫০), ইসার আলীর স্ত্রী আমেনা বেগম (৩২) ও কদর আলীর ছেলে ফিহাদ (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আজমিরীগঞ্জের বিরাট গ্রাম থেকে ৫০ জন যাত্রী কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগরা এলাকায় মালিকের দর্গার মাজারের উদ্দেশে যাচ্ছিলেন। নৌকাটি গরদাই নদী দিয়ে যাওয়া সময় একটি গাছের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু ও ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদেরকে চিকিৎসা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ