• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কিশোরী রোকসানার ঠিকানা অজ্ঞাত

56873_1সিসি ডেস্ক: রোকসানার বয়স আনুমানিক ১৪-১৫ বছর। ঈদের পরের দিন রোববার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় মেয়েটি রাস্তার পাশে পড়েছিল। অচেতন অবস্থায় স্থানীয় আলী আহাম্মদ ও ছায়েরা দম্পত্তি তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসায় তার চেতনা ফিরলেও স্মরণশক্তি ফেরেনি।

সে শুধু বলতে পারে বাবার নাম আবদুস সোবাহান, মায়ের নাম নুরজাহান। ভাইয়ের নাম ইব্রাহীম। এসব বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারে না। সে পরিবারের কাছে যেতে চায়। স্বজনদের ফিরে পেতে কাঁদছে।

তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। উচ্চতা প্রায় পাঁচ ফুট। উদ্ধার হওয়ার সময় পরনে ছিল সালোয়ার-কামিজ। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন এবং মেয়েটির অভিভাবকদের থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ