• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

হাতিবান্ধায় ইয়াবাসহ দু’ যুবক আটক

Atokহাতীবান্ধা : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবা সহ আকতারুজ্জামান শিজান (২৬) ও মনিরুল আলম লাবলু (২৫) নামে দু যুবক কে আটক করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়খাতা গ্রামীণ ব্যাংকের কাছে পুলিশ অভিযান চালিয়ে তাদের কে তল্লাশী করে ৯০ পিচ ইয়াবা উদ্ধার করেন। দীর্ঘ দিন থেকে সেবন করতে করতে এক সময় ব্যবসায় জড়িয়ে পড়ে তারা।

আটককৃতরা হলেন, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল ইসলামের ছেলে আকতারুজ্জামান শিজান (২৬) ও একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের শিক্ষক আজিজার রহমানের ছেলে মনিরুল আলম লাবলু (২৫)।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার কৃতদের নামে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলার হয়েছে। আসামীদের আজ বুধবার সকালে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ