• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের উপ-নির্বাচন ২৫ আগস্ট

ECজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকার একটি ইউনিয়নে উপ-নির্বাচন ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।

বুধবার এ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং গোলমুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ৬জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বুধবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেন ৫জন। এরা হলেন আবু হায়দার মোঃ আতাউর রহমান (রুবেল), শামসুল আলম, তোজাম্মেল হোসাইন, মিজানুর রহমান, হাফিজুর রহমান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, গত ৩১ মে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার পারভেজ সাফিন চৌধুরীর মৃত্যুতে আসনটি শুন্য ঘোষনা হলে ১৪ জুলাই উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ও ৬ আগস্ট প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়। তিনি আরও জানান, আগামী ২৫ আগস্ট সবকিছু ঠিক থাকলে গোলমুন্ডা ইউনিয়নের প্রায় ১৬ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করে তাদের চেয়ারম্যান নির্বাচন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ