• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

deathনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুর্ব দলিরাম হাজিপাড়া গ্রামে  মর্মান্তিক এই ঘটনা ঘটে।
এরা হলেন ওই ইউনিয়নের পূর্ব দলিরাম হাজিপাড়া গ্রামের আসাদুল ইসলামের মেয়ে ও পূর্ব দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী রাজে খাতুন (৭) ও একই গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে মোকলেমা মুক্তা(৫)।
শিশু দু’টির পরিবারের বরাত দিয়ে গাড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব কুমার রায় জানান, পারিবারের অজান্তে শিশু মোকলেমা মুক্তা ও রাজে খাতুন বাড়ির পাশ্ববর্তি পুকুর পাড়ে খেলার এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যার দিকে মুক্তা ও রাজের বাবা-মাসহ পরিবারের সদস্যরা খোঁজাখুজির পর বাড়ির পাশ্বর্তি পুকুরের পানিতে ওই দুই শিশুর মৃতদেহ ভাসতে দেকে স্থানীয়রা উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় শিশু দু’টির মৃতদেহ দাফনের জন্য তাদের পরিবারেক অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ