• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

ডোমার থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Songbadনীলফামারী প্রতিনিধি: সন্ত্রাসী ও চাঁদাবাজদের পক্ষ নেয়ায় নীলফামারীর ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন ডোমার উপজেলার মেলাপাঙ্গা পূর্বপাড়া গ্রামের গেল্লু মামুদের পুত্র আমিনুর ইসলাম।

বুধবার সন্ধ্যায় ডিমলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুর রহমানঅভিযোগ করেন একই গ্রামের মৃত মানুর পুত্র দুলাল ইসলামসহ সন্ত্রাসাীবাহিনী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৬ জুলাই দুলাল ইসলামের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তার ৯ শতক জমি জোড়পূর্বক দখল করতে আসে। বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় আমিনুরের পরিবারে নারী সহ ৩ জন আহত হয়। এ ঘটনায় আমিনুর রহমান বাদী গত ১৯ জুলাই ডোমার থানায় দুলাল ইসলাম সহ তার সন্ত্রাসীবাহিনীর ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৪)।

কিন্তু ডোমার থানা ওসি মামলার প্রধান আসামী সহ অন্যান্য আসামীদের গ্রেফতার না করে মোটা অংকের টাকার বিনিময়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে প্রকৃত ঘটনা আড়াল করতে আমিনুল ইসলামের মামলার প্রধান আসামী সন্ত্রাসী ও চাঁদাবাজদের হোতা দুলাল ইসলাম কে বাদী করে গত ২৬ জুলাই ডোমার থানায় তাকে সহ(আমিনুল ইসলাম) তার পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করায়। সন্ত্রাসীদের মামলায় এখন পুলিশ আমাদের গ্রেফতার করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ তার মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় আমিনুল ইসলাম পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় পরে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। তিনি ঘটনাটি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত সহ ডোমার থানার থানার ওসির এবং তার মামলার আসামীদের গ্রেফতারের দাবি করেছে।

ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের বিষয়টি নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবিরের নজরে এনে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ