• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ

Logo1438692879প্রযুক্তি ডেস্ক : মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিজ্ঞানের প্রতিযোগিতা আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও- www.ijsoweb.org) অংশগ্রহণের সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।

 মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক এই অলিম্পিয়াডের শুরু হয় ২০০৪ সালে। এবার দক্ষিণ কোরিয়াতে হবে এর দ্বাদশ আয়োজন। আইজেএসও-র জন্য দেশের শিক্ষার্থীদের বাছাই করার জন্য এবং সাধারণভাবে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)-এর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার, ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অলিম্পিয়াডের মূল পর্ব অনুষ্ঠিত হবে।

 বিডিজেএসও-র অন্যতম আয়োজক বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা এরই মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান, প্রোগ্রামিং কিংবা জ্যোতির্বিদ্যার আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভালো ফলাফল করেছে। আমরা আশা করছি, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে দেশের খুদে বিজ্ঞানীরা দেশের জন্য সুনাম বয়ে আনবে। এই আয়োজনের মাধ্যমে মেধাবীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহও ফিরে আসবে।’

 ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে পর্যবেক্ষক হিসেবে যোগ দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। তিনি জানান, বিশ্বের প্রায় ৫০টি দেশ এরই মধ্যে আইজেএসওর সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশও এ বছর থেকে যুক্ত হচ্ছে। তার ধারণা, সুযোগ ও যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ এই অলিম্পিয়াডেও ভালো করতে পারবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৪ আগস্ট থেকে দুটি ক্যাটাগরিতে বিডিজেএসও-এর জন্য নিবন্ধন করা যাবে। ৬ষ্ঠ তেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি এবং নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।

সরাসরি বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অফিসে (২১০/২ এলিফ্যান্ট রোড, ঢাকা) এসে ১০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে। অথবা http://spsb.org/bdjso/registration এই ঠিকানায় গিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে। অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত নম্বরে বিকাশ করে নিবন্ধন ফি জমা দিতে হবে।

নিবন্ধিত শিক্ষার্থীদের দেড় ঘণ্টার একটি বহু নির্বাচনী ও তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হবে। বিডিজেএসওতে বিজয়ীদের নিয়ে পরবর্তীতে ক্যাম্পের মাধ্যমে দলের সদস্যদের নির্বাচিত করা হবে। তবে নির্বাচিত সদস্যদের আইজেএসওতে যাওয়ার খরচ নিজেদেরই বহন করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক সমন্বয়কারী ইবরাহিম মুদাসসর (০১৬৭১ ১৫৯৪৩৫) ও আরমান সাফিনের (০১৯৮২ ৪০২৭৪১) সঙ্গে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ