• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের বাজারে নতুন ল্যাপটপ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে সম্প্রতি এসেছে এইচপি, ডেল, আসুস ও এসার ব্যান্ডের নতুন ল্যাপটপ। পাওয়া যাচ্ছে কম্পিউটার মার্কেটগুলোতে।

* এইচপি ব্র্যান্ডের ১৪-জি১০৩এইউ মডেলের ল্যাপটপ: এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআর-থ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার, ১ জিবি এইচডি গ্রাফিক্স কার্ড। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৫ হাজার টাকা।

* এইচপি ব্র্যান্ডের ২৪২ মডেলের ল্যাপটপ: ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর আই-থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে, লাইটস্ক্রাইব সুপার মাল্টি ডিভিডি রাইটার প্রভৃতি ফিচার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৩ হাজার টাকা।

* ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৫৪৫৮ মডেলের ল্যাপটপ: ইন্টেল কোর আই-থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, এনভিডিয়া (আর) জিফোর্স গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ, ওয়াই-ফাই প্রভৃতি ফিচার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪৫ হাজার টাকা।

* ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৫৫৫৮ মডেলের টাচস্ক্রিন সুবিধার ল্যাপটপ: ইন্টেল কোর আই-ফাইভ ৫২০০ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি টাচ ডিসপ্লে, এনভিডিয়া জিফোর্স ৯২০এম গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ প্রভৃতি ফিচার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫৭ হাজার ৫০০ টাকা।

* আসুস ব্র্যান্ডের কে৫৫৫এলএ-৪২১০ইউ মডেলের ল্যাপটপ: চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই-ফাইভ প্রসেসর সমৃদ্ধ এবং ১.৭০ গিগাহার্জ গতির সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি র‌্যাম,  ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি প্রশস্ত পর্দা, ওয়েব ক্যামেরা, সুপার মাল্টি ডিভিডি অপটিক্যাল ড্রাইভ, এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স প্রভৃতি। ল্যাপটপটির মূল্য ৪৮ হাজার ৮০০ টাকা।

* আসুস ব্র্যান্ডের টিপি৩০০এলএ-৫০১০ইউ মডেলের মাল্টিটাচ সুবিধার ল্যাপটপ: ইন্টেল পঞ্চম প্রজন্মের কোর আই-থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটি ৪টি বিশেষ মোডে ব্যবহার করা যায়। আকর্ষণীয় এলইডি ব্যাকলিট ও মাল্টিটাচ সুবিধার ১৩.৩ ইঞ্চি স্ক্রিনের এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম, এইচডি ওয়েবক্যাম, ব্লুটুথ, ইউএসবি ৩.০ প্রভৃতি ফিচার। ল্যাপটপের স্ক্রিনটিকে ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে ইচ্ছেমতো ব্যবহার করা যাবে। ২ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধার এই ল্যাপটপটির দাম ৪৮ হাজার ৫০০ টাকা।

* এসার ব্র্যান্ডের অ্যাস্পায়ার ই৫-৪৭৩-৪০০৫ মডেলের ল্যাপটপ: চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই-থ্রি প্রসেসর সমৃদ্ধ এবং ১.৭০ গিগাহার্জ গতিসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি র‌্যাম, ৫০০ জিবি স্টোরেজ, ১৪ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ওয়েব ক্যামেরা, ডিভিডি রাইটার, এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স প্রভৃতি। ল্যাপটপটির মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ