• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিলয় হত্যার ঘটনায় ৪ জনের নামে মামলা

নিলয় ব্লগারসিসি নিউজ: রাজধানীর খিলগাঁওয়ে ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়কে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে নিহত নিলয়ের স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে মামলা হয়েছে। মামলা নং-১১। খিলগাঁও থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন খান মামলাটির তদন্ত ভার পেয়েছেন বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার বেলা পৌনে ২টার দিকে খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার বাম পাশের ফ্ল্যাটে ঢুকে নিলয় নীলকে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। স্ত্রী ও শ্যালিকা নিয়ে ওই বাসায় থাকতেন গণজাগরণ মঞ্চের এ সক্রিয় কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ