জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আশরাফুল আলম (২০) নামে এক শিশু ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধায় অভিযান চালিয়ে উপজেলার হাড়োয়া শিমুলবাড়ী গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল ওই গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধা ৭টার দিকে ধর্ষক আশরাফুল প্রতিবেশী ৪ বছরের এক মেয়ে শিশুকে ফুসলিয়ে বাড়ীর পাশের সেচপাম্পের ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে ভর্তি করে দেয়। পরে এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জলঢাকা থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ধর্ষক আশরাফুল আলমকে গ্রেফতার করা হয়েছে ।