• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

চট্টগ্রামে দস্যু কামাল বাহিনীর ৭ সদস্য গ্রেফতার

গ্রেফতারচট্টগ্রাম: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের ত্রাস, জেলেদের নৌকায় ডাকাতি, অপহরণ ও খুনের সঙ্গে জড়িত দস্যু কামাল বাহিনীর সাত সদস্য চট্টগ্রামে গ্রেফতার হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন চৌধুরী রোববার রাতে বলেন, রোববার ভোরে চট্টগ্রামের ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নোয়াখালী থানা পুলিশ।

এ সময় দস্যুদের কাছ থেকে বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও নৌকায় চাঁদা আদায়ের প্রায় এক হাজার টোকেন ও চাঁদা প্রদানকারী জেলেদের নামের তালিকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন- হাতিয়া উপজেলার মো. বাবুল, শাহাজ উদ্দিন, আক্তার হোসেন, সাখাওয়াত হোসেন, আলাউদ্দিন, সেকান্দার এবং ভোলার লালমোহন উপজেলার নয়ন পাটোয়ারী। তবে বাহিনী প্রধান কামাল পালিয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ