• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে শিক্ষক প্রতিনিধি অবরুদ্ধ

আটকচিরিরবন্দর (দিনাজপুর) : চিরিরবন্দরে স্কুলের ম্যানেজিং কমিটির প্রথম বৈঠকে ২ শিক্ষক প্রতিনিধি রেজুলেশন বহিতে স্বাক্ষর না করায় ম্যানেজিং কমিটির সভাপতিসহ ৪/৫ জনের একটি দল ওই শিক্ষকদের চাকুরিচ্যূত এবং হুমকিসহ বিদ্যালয়ের অফিস কক্ষে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষিকা রুপালী রানী রায়ের স্বামী নীলমনি রায় বাদী হয়ে সভাপতি কাজী ইকবাল হোসেন, অধ্যক্ষ শ্যামলী রানী চক্রবর্তীসহ ৪/৫ জনের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রোববার উপজেলার কুতুবডাঙ্গা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভার প্রথম বৈঠকের আলোচনা চলাকালে শিক্ষক প্রতিনিধি রুপালী রানী রায় ও আব্দুল কুদ্দুস রেজুলেশন বহিতে স্বাক্ষর না করায় সভাপতি কাজী ইকবাল হোসেন ও অধ্যক্ষ শ্যামলী চক্রবর্তী তাদের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে সভাপতির সমর্থিত দেড় শতাধিক লোকজন স্কুল ঘেরাও করে শিক্ষক আব্দুল কুদ্দুসকে মারপিট ও রুপালী রানীকে লাঞ্চিত করে এবং তাদেরকে অফিস কক্ষে দীর্ঘ ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। অবস্থা বেগতিক দেখে চাপের মুখে অবরুদ্ধ ওই ২ শিক্ষক অবশেষে রেজুজেশন বহিতে স্বাক্ষর করে। এ সংবাদ জানতে পেয়ে  চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
সভাপতি কাজী ইকবাল হোসেন ও অধ্যক্ষ শ্যামলী রানী চক্রবর্তী জানান, গত ৩ মে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনের পর ২৭ জুলাই দিনাজপুর শিক্ষা বোর্ডে তা অনুমোদিত হয়। অনুমোদিত কমিটির প্রথম বৈঠকে শিক্ষক প্রতিনিধি আব্দুল কুদ্দুস ও রুপালী রানী রায় রেজুলেশন বহিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে কিছুটা বাকবিতন্ডার সৃষ্টি হয়। তারা আরও জানান, অমরপুর ইউনিয়ণের চেয়ারম্যান লিয়াকত আলী শাহ সভাপতি হতে না পেরে শিক্ষক ও কিছু অভিভাবক সদস্যকে বিভিন্ন প্রলোভনে ম্যানেজিং কমিটিকে অকার্যকর করার পরিকল্পনা করছে। চেয়ারম্যান লিয়াকত আলী শাহ এ অভিযোগ অস্বীকার করে বলেন, যদি কমিটিকে অকার্যকর করার পরিকল্পনা করা হতো তাহলে সৃষ্ট ঘটনা রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতো। এ ব্যাপারে শিক্ষক আব্দুল কুদ্দুস ও রুপালী রানী রায় জানান, লাঞ্চিত ও মারপিটের ঘটনা ঘটার পরও সভাপতি ও তার লোকজন বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেছে। আরো জানা গেছে, রাতে ওই শিক্ষক থানায় পৃথক পৃথক জিডি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ