• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুঘটনামাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কামালদী ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে কলাবোঝাই একটি পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-কুষ্টিয়ার খোকসা উপজেলার আব্দুল আলীম (২৬) এবং ওহিদুজ্জামান (৩৫)। তারা কলা ব্যবসায়ী বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের নাম জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ