দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার রাণীপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
মঙ্গলবার ১১ আগষ্ট) সকাল ১১টায় সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের অর্ন্তগত রানীপুর উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভীতসহ একতলা নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শাহ্, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী তালুকদার ও সাধারণ সম্পাদক উত্তম বসাক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক বসাক, রাণীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তসলিম উদ্দিন শাহ প্রমুখ।
উল্লেখ্য, ৬০ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কৃষি মেশিনারীজ।