• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২২-২৫ নভেম্বর

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সিসি ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।

পুনঃনির্ধারিত সূচি অনুসারে ২২ থেকে ২৫ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্বে করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সভায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২২, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় জাককানবিতে ভর্তির সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়েছিল ৫,৬,৭ এবং ৮ নভেম্বরে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.jkkniu.edu.bd) পাওয়া যাবে বলে জানান এসএম হাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ