• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

নীলফামারীতে অপহৃতা স্কুল ছাত্রী ঢাকায় উদ্ধার

উদ্ধারকিশোরগঞ্জ প্রতিনিধি: অপহরনের ২৬ দিন পর উদ্ধার হয়েছে এক স্কুল ছাত্রী। মেয়েটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া গ্রামের দীপু বর্মনের মেয়ে ও ওই উপজেলার রনচন্ডি স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্রী। তাকে বুধবার সন্ধ্যায় ঢাকার টঙ্গী মিনাবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলোদাতপুর গ্রামের হরসাঠু মহন্তের পুত্র তৈলাক্ষ্য মহন্ত (২৫) কে আটক করেছে। এ ঘটনার সাথে জড়িত অপর আসামী জেলার কিশোরগঞ্জ উপজেলার খামাতগাড়াগ্রামের দ্বীজেন কামারের পুত্র স্বদেশ চন্দ্র রায়(২২) পালিয়ে গেছে। বৃহস্পতিবার মেয়েটির ডাক্তারী পরীক্ষা করা হয়েছে জেলা সদর আধুনিক হাসপাতালে।

ওই ছাত্রীটি চলতি বছরের ১৮ জুলাই বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরন হয়েছিল। অপহরকারীরা তাকে ঢাকার টঙ্গী মিনাবাজার এলাকায় আটক রেখে গণধর্ষনও করে বলে উদ্ধারের পর মেয়েটি অভিযোগ করে জানায়।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বুধবার সন্ধ্যায় ঢাকার টঙ্গী মিনাবাজার এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার ও অপহরনের সাথে জড়িত একজন কে আটক করে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ