• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাবিতে জাতীয় শোক দিবস পালিত

58739_1রাজশাহী: যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ কালো ব্যাজ ধারন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ অন্যান্য আবাসিক হল, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শোক র‌্যালি করেছে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে শুরু হয়ে প্যারিস রোড দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহা. রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাতিল সিরাজ (শুভ), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রভাষক মামুন আব্দুল কাইয়ুমসহ দেড় শতাধিক শিক্ষক।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ