• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘মিনি ফ্রকে’ খোলামেলা ফারিয়া (ভিডিও)

nusrat1-e1429257343728-600x744বিনোদন ডেস্ক : মডেলিং ও উপস্থাপনায় ভিন্ন লুকে দর্শক তাকে দেখে অভ্যস্থ। কিন্তু এবারই প্রথম খোলামেলা লুকে ক্যামেরায় ধরা পড়লেন নুসরাত ফারিয়া। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে অশোক পাতি পরিচালিত আশিকি ছবির গানের একটি ভিডিও। এ গানেই তাকে বেশ খোলামেলা ভাবেই দেখা গেছে।

‘তোর আশিকি’ শিরোনামের ৪ মিনিট ৪ সেকেন্ডের এ গানের ভিডিওতে ফারিয়ার বিপরীতে রয়েছেন কলকাতার অঙ্কুশ। সাবিরের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন। এ ভিডিওর শুরু থেকে দেড় মিনিট পর্যন্ত সাদা রঙের মিনি ফ্রকে দেখা যায় ফারিয়াকে। দুই মিনিটের পর দেখা যায় নীল রঙের মিনি ফ্রকে। গানের তৃতীয় মিনিটের শুরুতে কালো রঙের ফ্রকে হাজির হন এ অভিনেত্রী। যা খোলামেলা দৃশ্যের সামিল।

গানটি প্রকাশের পর চলছে নানা আলোচনা সমালোচনা। চলচ্চিত্রে একদমই নতুন মুখ ফারিয়া। তাই শুরু থেকেই ফারিয়াকে নিয়ে দর্শকদের প্রত্যাশার শেষ নেই। তাই হয়তো ইউটিউবে গানটি দেখার পর দর্শকরা নানা রকম মন্তব্য করতেও ছাড়েননি।

সুমিত নামের একজন লিখেছেন- ‘এইডা কিসসু হইল ! lyrics এত নিম্ন মানের হয় ক্যামনে ; কোরিওগ্রাফি না জগাখিচুড়ি হেইডাই বুঝবার পারলাম না ??’

সাব্বির আহম্মেদ নামের একজন লিখেছেন- ‘লিরিক্সের ১৩ অবস্থা। কোরিওগ্রাফীর জঘন্য অবস্থা । অভিনেতা – অভিনেত্রীর পুরোটা বের করে আনতে পারেন নি পরিচালক। চেহারা – ফিগার ভাল হইলেই অভিনয় ভাল হবে তার কন মানে নেই । তবে এই সিনেমার গান গুলো রিক্সাওয়ালারা ভাল খাবে।’

মোকাদ্দিম সারোয়ার নামের আরেকজন লিখেছেন- ‘একদম ফালতু। চেষ্টা কম করেনি অভিনেত্রী, কিন্তু ভালো লাগে নাই। গানটাও ভালো হয়নি।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকি। প্রথমে আশিকি ছবিটির নাম রাখা হয়েছিল প্রেমী ও প্রেমী। পরে ছবিটির নাম পরিবর্তন করেন পরিচালক। আসছে ঈদে ছবিটি ভারত ও বাংলাদেশে যৌথভাবে মুক্তি দেওয়া হবে। ফারিয়া ও অঙ্কুশ ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী।

দেখুন : তোর আশিকি শিরোনামের গান।

https://youtu.be/fSV83uGcSA0

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ