• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার

ধর্ষণঢাকা: রাজধানীতে এক কলেজ ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে আবাসিক হোটেলে নিয়ে পাশবিক নির্যাতন করা হয়েছে বলে জানা যায়।

রমনা থানা পুলিশ তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

জানা গেছে, রাজধানীর একটি মহিলা হোস্টেলের ছাত্রীকে শনিবার বিকেলে তার বন্ধু শাওন ও নিলয় মোবাইল ফোনে মৌচাক মার্কেটের সামনে যেতে বলেন। এরপর রিকশা যোগে মালিবাগ এলাকার একটি আবাসিক হোটেলে তাকে নিয়ে ২জনে ধর্ষণ করে।

এরপর তারা পালিয়ে যায়। পরে মেয়েটি রমনা থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মেয়েটির বাবা জানায়, গত ২ মাস আগে তার মেয়ে রাজধানীর একটি মহিলা হোস্টেলে উঠে। তারপর সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে ছিল।

রমনা থানার সহকারি পরিদর্শক (এসআই) নাজমুল ঘটনার সত্যতা স্বীকার করেন।

এস আই বলেন, আমাদের রমনা থানা এলাকার মৌচাক মার্কেটের সামনে থেকে মেয়েটিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনাস্থলটি আমি খুঁজতেছি।

মেয়েটি জানিয়েছে আবাসিক হোটেলটির লিফট আছে। মেয়েটির বাড়ি জামালপুরে এবং ছেলে ২জনের বাড়িও তাদের একই গ্রামে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ