ঢাকা : রাজধানীর হাজারীবাগে চুরির অভিযোগে কিশোর রাজা হত্যাকাণ্ডে জড়িত আরজু মিয়া র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তিনি হাজারীবাগ থানার ছাত্রলীগের সভাপতি ছিলেন। সোমবার রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
সোমবার হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয় ওই কিশোরকে। রাজুর স্বজনদের অভিযোগ হাজারীবাগ থানার ছাত্রলীগের সভাপতি মো. আরজু তার বাসায় মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে রাজাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে।
রোববার রাতে আরজুর বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি হয়। সেই চুরির জন্য আরজু সকালে রাজাকে তার বাসায় ডেকে নিয়ে মারধর করেন বলে তার স্বজনদের অভিযোগ।