• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

কিশোর হত্যায় জড়িত আ.লীগ নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Mader1439864899ঢাকা : রাজধানীর হাজারীবাগে চুরির অভিযোগে কিশোর রাজা  হত্যাকাণ্ডে জড়িত আরজু মিয়া র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তিনি হাজারীবাগ থানার ছাত্রলীগের সভাপতি ছিলেন। সোমবার রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

সোমবার হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয় ওই কিশোরকে। রাজুর স্বজনদের অভিযোগ হাজারীবাগ থানার ছাত্রলীগের সভাপতি মো. আরজু তার বাসায় মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে রাজাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে।

রোববার রাতে আরজুর বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি হয়।  সেই চুরির জন্য আরজু সকালে রাজাকে তার বাসায় ডেকে নিয়ে মারধর করেন বলে তার স্বজনদের অভিযোগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ