• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Manababndhan Pic.17-08-15দিনাজপুর প্রতিনিধি : যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করার দাবীতে দিনাজপুরে ডি ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। একই দাবীতে তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার (১৭ আগষ্ট) বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসন কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে ডি ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বলেন, আমরা সকল ডি ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের পক্ষে মহামান্য রাষ্ট্রপ্রতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ১৯৬৯ এর গণঅভ্যূত্থান, ১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ করে যদি সুযোগ-সুবিধা নিতে হয় তাহলে এই দুঃখ আর রাখার জায়গা নেই। কারণ বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের সরকার।
স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মোঃ এছার উদ্দীন, সহদেব চন্দ্র রায়, মনসুর আলী, রুহুল আমিন, জেমস এম দাস লুইস, মফিজুর রহমান, মোছাদ্দেক হোসেন, আব্দুর রহমান, আব্দুল হামিদ, ইমার উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মোজ্জাম্মেল হক, আবু হাসান, লিয়াকত আলী, মফিজ উদ্দীন, দূর্গা নাথ রায়, খগেশ্বর রায়, তৈমুর আলী, গিরিধর, অকিল উদ্দীন, আমজাদ হোসেন, আব্দুল কাইয়ুম প্রমুখ।

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মলিক গ্রুপের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার অধীনে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ পাওয়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বাছাইপূর্বক সর্ব্বোচ্চ গরীব ১০জনকে লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা করা হবে।
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মলিক গ্রুপের সভাপতি রনজিৎ বসাক ও সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু জানান, এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মলিক গ্রুপ।
আর্থিক সহায়তা পেতে আগ্রহী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলের ফটোকপি, নাম, ঠিকানা, ২কপি পাসর্পোট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, ইউনিয়ন পরিষদ/পৌরসভার জনপ্রতিনিধির সুপারিশ পত্রসহ সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর শহরের চুড়িপট্টিস্থ দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে আগামী ৩১ আগষ্ট ২০১৫ তারিখের মধ্যে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ