• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢামেক হাসপাতালে তিন আসামির মৃত্যু

মৃত্যুঢাকা : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ তিন আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

বিডিআর বিদ্রোহ মামলার আসামি নাম সুবেদার আবদুল কাইয়ুম (৬০)। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কারারক্ষীরা ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া আরেকজনের নাম হাজতি বাবুল মিয়া ওরফে বাবু (২৮)। তিনি মাদক মামলার আসামি ছিলেন। গত শনিবার অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া অন্যজন হলেন কয়েদি আসাদুল্লাহ (৪৫)। তিনি হত্যা মামলার আসামি ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার ঢামেকে ভর্তি করলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ