• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর খাদ্য গুদামের শ্রমিকদের মজুরী নির্ধারণের দাবিতে সভা

সভাসিসি নিউজ: সরকারী খাদ্য গুদামে বস্তা লোড-আনলোডের মজুরী নির্ধারণের দাবিতে সৈয়দপুর সরকারী খাদ্য গুদাম শ্রমিকলীগের সভা হয়েছে। মঙ্গলবার সৈয়দপুর সরকারী খাদ্য গুদাম শ্রমিকলীগের নিজস্ব কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।

সৈয়দপুর সরকারী খাদ্য গুদাম শ্রমিকলীগের সভাপতি মো. জিকরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ফয়েজ আহমেদ, শ্রমিকলীগের সেক্রেটারী গোলজার হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ জহির আহমেদ, শ্রমিক নেতা আ: হামিদ, আকছার আলী, ফেরদৌস রহমান, আলম হোসেন, মোকছেদুল হক, কামাল আহমেদ, ফরহাদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে খাদ্য গুদামের শ্রমিকরা প্রতি বস্তা লোড-আনলোড বাবদ মাত্র আশি পয়সা হিসেবে মজুরী পেয়ে তাকে- যা বর্তমান দেশের প্রেক্ষাপটে ও দ্রব্যমূল্য অনুযায়ী একেবারেই নগণ্য। শ্রমিকরা দীর্ঘ দিন থেকে মজুরী বৃদ্ধির দাবিতে উর্ধতণ কর্তৃপক্ষের কাছে লিখিত অারজি পেশ করেছে। কিন্তু শ্রমিকের ওই দাবি লাল ফিতায় বন্দি রয়েছে বছরের পর বছর।

অপর দিকে আদালতের নিষেধাজ্ঞার কারণে মজুরী বৃদ্ধির দাবি বাস্তবায়ন হয় না। সম্প্রতি আদালতের ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ায় শ্রমিকরা তাদের নায্য দাবি পূরণে এক ধাপ এগিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বস্তা লোড-আনলোডের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র আহবান করেছে। আগামী ২৪ আগস্ট ওই দরপত্র দাখিলের শেষ দিন। সর্বনিম্ন মজুরীতে বস্তা লোড-আনলোডের দাখিলকৃত দরপত্র দাতাকে দেয়া হবে কার্যাদেশ।

বক্তারা বক্তব্যে আরো বলেন, ঠিকাদারের একটি মহল সিন্ডিকেট করে সর্বনিম্ন দরপত্র নির্ধারণ করে দাখিল করে। তাই এবারে বস্তা প্রতি ৬ টাকার কম হলে জেলার ৭ গুদামের সকল শ্রমিক তাদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ