• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ম্যান্ডেলার নাতির বিরুদ্ধে ধর্ষণ-মামলা

1439889618আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার এক নাতির বিরুদ্ধে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ২৪ বছর বয়সী ম্যান্ডেলার ওই নাতি জোহানেসবার্গের একটি রেস্টুরেন্টের টয়লেটে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে মামলার আরজিতে বলা হয়।

ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত সপ্তাহে ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা তার দেহরক্ষীকে পাঠিয়ে মামলা রজু না করার হুমকি দেন। তবে এ নিয়ে ম্যান্ডেলা পরিবারের কেউ কোনো মন্তব্য করেননি।

মামলার সংক্ষিপ্ত শুনানির সময় ম্যান্ডেলার মেয়ে মাকাজিউই আদালতে উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে আদালত অভিযোগ গ্রহণ না করা পর্যন্ত অভিযুক্তের নাম প্রকাশ করা যায় না। এ জন্য ম্যান্ডেলার কোন নাতির বিরুদ্ধে মামলা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।

তিন মাস আগেও ম্যান্ডেলার আরেক নাতির বিরুদ্ধে এক শিক্ষককে মারধর করায় তার বিরুদ্ধে আদালতের শাস্তি ঝুলছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ