• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুরে যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

gazipur picture_311811গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলামের খুনিদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসি তার মরদেহ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধাঘন্টা পর যান চলাচল শুরু হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়না তদন্তের পর নিহতের মরদেহ দুপুরে কালিয়াকৈরের সাবেব বাজার এলাকায় পৌছলে স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মরদেহ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৃষ্টি করে মিছিল করতে থাকে।এতে ওই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নেতাকর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধাঘন্টা পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে নেতাকর্মীরা কফিন নিয়ে মিছিলসহকারে পাশ্ববর্তী কালিয়াকৈর বাজার এলাকায় চলে যায়।এদিকে হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার রাতে দুইজনকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। তবে আটককৃতদের নাম জানা যায়নি।নিহতের বড় ভাই মো. আব্দুল মোতালেব জানান, প্রকৃত খুনীদের দ্রুত গ্রেফতার করা হোক, তা না হলে আরো বড় কর্মসূচি দেয়া হবে।এদিকে উপজেলা যুবলীগ নেতা নিহতের প্রতিবাদে দুপুর পৌণে ১টার দিকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিক্ষুদ্ধরা ওই সভায় যোগ দেয়। এতে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, কালিয়াকৈর উপজেলা যুবলীগ সভাপতি মো. হিরু মিয়া। বক্তারা রফিকুলের খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার বিকালে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা চলাকালে মঞ্চের কাছে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নিহত হন।দুপুর ২টায় গোলাম নবী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয়রা ওই জানাযায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ