সিসি নিউজ: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা’র) কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে সিসি নিউজ ২৪ ডটকম’র সম্পাদক জসিম উদ্দিন। গত ২১ আগষ্ট শুক্রবার ঢাকার ২ নয়াপল্টনস্থ ফ্যামিলি প্লানিং এ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে (এফপিএ ভবন) ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন সিসি নিউজ সম্পাদক।
এতে বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক সম্পাদক শামসুল আলম স্বপনকে সভাপতি ও বিষের বাঁশী ডটকম এর সম্পাদক সুভাষ সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দিনাজপুর নিউজ ২৪ ডটকম’র সম্পাদক ইঞ্জিনিয়ার রোকমুনুজামান রনি ও সহ-সাংগঠনিক পদে উত্তর বাংলা ডটকম’র সম্পাদক মুরাদ হোসেন নির্বাচিত হন।