• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

বনপা’র কেন্দ্রীয় কমিটিতে সিসি নিউজ সম্পাদক

SAM_0258-150x150সিসি নিউজ: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা’র) কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে সিসি নিউজ ২৪ ডটকম’র সম্পাদক জসিম উদ্দিন। গত ২১ আগষ্ট শুক্রবার ঢাকার ২ নয়াপল্টনস্থ ফ্যামিলি প্লানিং এ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে (এফপিএ ভবন) ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন সিসি নিউজ সম্পাদক।

এতে বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক সম্পাদক শামসুল আলম স্বপনকে সভাপতি ও বিষের বাঁশী ডটকম এর সম্পাদক সুভাষ সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দিনাজপুর নিউজ ২৪ ডটকম’র সম্পাদক ইঞ্জিনিয়ার রোকমুনুজামান রনি ও সহ-সাংগঠনিক পদে উত্তর বাংলা ডটকম’র সম্পাদক মুরাদ হোসেন নির্বাচিত হন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.এ্যাড. জিয়াউর রহমান, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বহুল আলোচিত প্রতিবাদী সদ্য কারামুক্ত সাংবাদিক প্রবীর শিকদার ও সাংবাদিক নেতা পুলক ঘটকসহ বিশিষ্টজন।
সারা দেশ থেকে আগত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদকদের উপস্থিতিতে দিনব্যাপী কর্মসূচীর প্রথম পর্বে সকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সাধারণ সভা শুরু হয়।
১৫ আগষ্ট ও ২১ আগষ্টসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন। দুপুরে খাবার বিরতির পর দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার লায়ন কাজী গোলাম হোসেন কমিটির নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ