• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইন্টারনেট সচেতনতা বাড়াতে ‘ইজি নেট’

গ্রামীণ ফোনসিসি ডেস্ক : এখনও যে সকল গ্রাহক ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়নি, তাদের জন্য ইজি নেট নিয়ে এলো গ্রামীণফোন। ইন্টারনেট ব্যবহারের সহজ প্রক্রিয়া ‘ইজি নেট’ গ্রাহকদের ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে।

রাজধানীর একটি হোটেলে রোববার ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ইজি নেট’ সেবার উদ্বোধন করে গ্রামীণফোন।

এই ইজি নেট ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে শিখতে পারবে। একইসঙ্গে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করতে পারবে এবং এর মাধ্যমে ইন্টারনেটের ছোট প্যাকেজ কিনতে পারবে। এ সব কিছুই গ্রাহক করতে পারবে আগের কোনো ধরনের ইন্টারনেট প্যাকেজ ছাড়াই।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ইয়াসির আজমান বলেন, ‘ইজি নেট আমাদের গ্রাহকদের ইন্টারনেট সম্পর্কে জানতে সাহায্য করবে এবং তাদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞানকে আরও শাণিত করবে।’

তিনি বলেন, গ্রাহকরা তাদের ফিচার অথবা স্মার্টফোন থেকে *৫০০০*৫৫# -এ নম্বরে ডায়াল করলেই একটি মাইক্রো সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। যেখান থেকে তারা চাইলেই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেট ‘কী’ এবং এটি ‘কীভাবে’ ব্যববহার করা যায়, জানতে পারবেন। ইন্টারনেট সম্পর্কে জেনে নিয়ে গ্রাহকরা জিরো ফেসবুক, জিরো উইকিপিডিয়া ইত্যাদির মতো কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করে ইন্টারনেটের অভিজ্ঞতা নিতে পারবেন। গ্রাহকরা চাইলে ভবিষ্যতে ব্যবহারের জন্য ওই লিঙ্ক থেকে ইন্টারনেটের ছোট প্যাকেজ কিনে নিতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং নেহাল আহমেদ, হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল এবং জেনারেল ম্যানেজার তারিক উল ইসলাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ