• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

চাঁদপুর পানিতে ঝাঁপ দিয়ে যুবতির আত্মহত্যা

timthumb (1)চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর ঢাকাগামী  যাত্রীবাহী লঞ্চ আব এ জমজম থেকে জৈনক এক  যুবতি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে । শনিবার বিকেল সাড়ে ৩ টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ডিগ্রীর চর নামক স্থানে চলন্ত লঞ্চ থেকে যুবতি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবতির লাশ খুজে পাওয়া যায়নি। আব এ জমজম লঞ্চের কেরানি সাইফুল ঘটনাটি নিশ্চিত করেছেন। চাঁদপুর নৌ  পুলিশের ইনচার্জ মোশারফ জানায়, চাঁদপুর  থেকে  যাত্রীবাহী লঞ্চ আব এ জমজম  দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৩ টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ডিগ্রীর চর নামক স্থানে  গেলে চলন্ত লঞ্চ থেকে যুবতি পানিতে ঝাঁপ দিয়ে  নিখোজ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট লঞ্চ থামিয়ে খোজা খুজি করলেও কোন সন্ধান মিলেনি। ধারনা করা হচ্ছে নিখোজ যুবতির বাড়ি চাঁদপুরে। তবে আত্মহত্যার উদ্দেশ্যে সে পানিতে ঝাঁপ দিয়েছে। লঞ্চের যাত্রীরা জানায়, যুবতি চাঁদপুর থেকে তার প্রেমিককে নিয়ে ঢাকার রওনা দেয়। তার সাথে বাকবিতন্ড হলে সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ফতুল্লা থানার বক্তাবলী ফাড়ির ইনচার্জ  জহির আহাম্মেদ  যুবতির লাশ খোজা খুজি করে পায়নি বলে জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ