রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : সংগঠনকে গতিশীল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলাম ও সা. সম্পাদক সাইফুর রহমান রানা স্বাক্ষরিত গত ২২-০৮-২০১৫ ইং মো. আনিছুর রহমানকে আহ্বায়ক, মো. শহিদুল ইসলাম এবং মো. নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-বর্তমান রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম, মো. আইয়ুব আলী, জামাল হোসেন, আব্দুল করিম, মো. জাকির হোসেন, মো. বয়তুল ইসলাম, রমজান আলী শিকদার, এবং মো. ইউনুছ আলী।