• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চার্জ হবে, ধ্বংস করবে মোবাইলের জীবাণুও!

প্রযুক্তিপ্রযুক্তি ডেস্ক: আমরা সাধারণত মোবাইল ফোনের চার্জার গুলো থেকে চার্জ দেওয়া ছাড়া আর তেমন কোন সুবিধা পাই না। তবে এবার চার্জার গুলো শুধু চার্জ নয় ধ্বংস করবে আপনার মোবাইলের জীবাণুও।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফোনসোপ নামের একটি প্রতিষ্ঠান এমন একটি মোবাইল ফোন চার্জার তৈরি করেছে যা শুধু ফোন চার্জই দেয় না, ফোনে থাকা জীবাণুকে ধ্বংস করে ফোনকে পরিচ্ছন্নও রাখে।

প্রতিষ্ঠানটি দুই বিশেষ সুবিধার এই চার্জার বিক্রি শুরু করেছে। তাদের দাবি, সম্পূর্ণ নিরাপদ এই চার্জারটি দিয়ে প্রায় সব ফোনেই চার্জ দেওয়া যাবে।

ফোনসোপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফোনসোপের চার্জারটি নির্দিষ্ট একটি তরঙ্গদৈর্ঘ্যের আলো উৎপন্ন করে যা মোবাইল ফোনে থাকা সব জীবাণুর ডিএনএ নষ্ট করে ফেলে।

ডিএনএ নষ্ট হয়ে যাওয়ায় ব্যাকটেরিয়া কোষ মারা যায় এবং ক্ষতিকর কোনো রোগ ছড়াতে পারে না। চার্জ দেওয়ার সময় ফোনটি সাবানের বাক্সের আকৃতির বিশেষ চার্জারটির ভেতরে রাখতে হয়।

চার্জ হয়ে গেলে অ্যালার্ম বাজিয়ে বা নোটিফিকেশন আকারে তা জানাতে পারে চার্জারটি। বিশেষ ধরনের এই চার্জারের দাম রাখা হয়েছে ৫৯.৯৫ মার্কিন ডলার।

একটি ফোন পুরোপুরি জীবাণুমুক্ত করতে চার্জারটির ৪ মিনিট পর্যন্ত সময় লাগে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে চার্জারের সামনে থাকা একটি নীল রঙের বাতি সংকেত হিসেবে জ্বলে ওঠে।

এর আগে এক গবেষণায় দাবি করা হয়েছিল, টয়লেটের সিটের চেয়েও বেশি জীবাণু থাকে মোবাইল ফোনে। তবে, যুক্তরাষ্ট্রের সারে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাদের সাম্প্রতিক এক গবেষণায় দেখিয়েছেন, মোবাইল ফোনে থাকা বেশির ভাগ ব্যাকটেরিয়াই ক্ষতিকর নয়। তবে কিছু কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া অস্তিত্বও মোবাইল ফোনে পাওয়া যায়।

সূত্র: পিটিআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ