• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৬

বেগম রোকেয়ারংপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় নগরীর পার্কের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজ ও যুগ্ম-সম্পাদক তিতাসসহ আহতরা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শফিক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাদী গ্রুপ ও শিশির গ্রুপের মধ্যে সকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছিল। পরে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন পার্কের মোড় এলাকায় সংঘর্ষ লাগে।

এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধারাল অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে হাদী গ্রুপের মোহাম্মদ আলী রাজ, তিতাস চন্দ্র এবং শিশির গ্রুপের শামীম ও আদনানসহ ৬ জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ